১ ডিসেম্বর থেকে বাড়ির ৩য় তলায় ফ্লাটের একটি অংশে ছোট পরিবার অথবা চাকরিজীবী ব্যাচেলর কাউকে সাবলেট হিসাবে ভাড়া দেয়া হবে । ( রুমে সদস্য সংখ্যা সর্বোচ্চ ২ জন হতে পারবে )
ফ্ল্যাট এর অন্য অংশে ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন শিক্ষক একা থাকেন । উনি নামাজী এবং ধূমপান বা অন্য কোন বদ অভ্যাস উনার নাই । তাই সাবলেট হিসাবে যিনি ভাড়া নিতে চান , তার কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ ।
( শুধুমাত্র চাকরিজীবীদেরকে ভাড়া দেয়া হবে । অন্য কোন পেশার লোকদের ভাড়া দেয়া হবে না । যারা ভাড়া নিতে সত্যিকার অর্থে ইচ্ছুক , তারা আগে সম্পূর্ণ পোস্টটি ভালোভাবে পড়বেন এবং বুঝবেন , তারপরে ফোন দিবেন )
সাবলেট ভাড়াটিয়া যা যা পাবেন :
১ টি রুম । রুমের সাইজ ( ১৩ × ১২ )
১ টি বাথরুম । ( ৬ × ৪ )
১ টি বারান্দা । ( ১১ × ৩ )
ফ্লাটের কিচেন এবং ড্রাইনিং রুম , সাবলেট দুই জন ভাড়াটিয়া মিলে ব্যবহার করতে পারবেন ।
ফ্ল্যাটটির জন্য ১ টি বৈদ্যুতিক মিটার রয়েছে । তাই প্রতি মাসে মিটার রিচার্জ এর ক্ষেত্রে সাবলেট দুই জন ভাড়াটিয়া নিজেদের মধ্যে আলোচনা করে , বৈদ্যুতিক মিটারটি রিচার্জ করে ব্যবহার করতে পারবেন।
বাড়িতে ২টি ২,০০০ লিটার এর ট্যাংকি বসানো আছে , তাই ফ্লাটে সব সময় ইনশাল্লাহ পানি পাওয়া যাবে ।
বাড়িতে মোটরসাইকেল রাখার ব্যবস্থা রয়েছে ।
বাড়ির ছাদ ভাড়াটিয়াদের জন্য উন্মুক্ত ।
বাড়িটি নিরিবিলি এবং নিরাপদ ।
ফ্ল্যাটের সাবলেট দুই জন ভাড়াটিয়া কে আলাদা আলাদা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে ।
ভাড়া : ৫,০০০ /-
( বাড়ির ভাড়া running system এ নেয়া হয় । মাসের ভাড়া , মাস শুরুর ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে )
This is the popular page of this website