কপিরাইট, কন্টেন্ট সংশোধন ও প্রপার্টি মালিকদের সুরক্ষানীতি

THE TOLET প্ল্যাটফর্মে আমরা প্রতিটি প্রপার্টি মালিকের গোপনীয়তা, মেধা-স্বত্ব এবং তাদের সুবিধার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আমাদের মূল উদ্দেশ্য হলো বাসা বাড়ার তথ্য সংগ্রহ ও আদান-প্রদানকে সহজ করে বাড়িওয়ালা এবং নতুন ভাড়াটিয়া—উভয়ের সময় ও ভোগান্তি বাঁচানো।

আপনার অনুমতি ছাড়া প্রপার্টির তথ্য প্রকাশিত হলে করণীয়

যদি দেখেন আপনার প্রপার্টির ছবি, ঠিকানা বা ফোন নম্বর আপনার অজ্ঞাতে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, তবে বিন্দুমাত্র উদ্বিগ্ন হবেন না। আমরা আপনার স্বাচ্ছন্দ্য ও সুরক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং তাৎক্ষণিক সমাধানের জন্য প্রস্তুত।

আপনি আমাদের [email protected] ইমেইলে বা হটলাইনে কেবল আপনার নাম, ফোন নম্বর এবং পোস্টের লিংকটি জানিয়ে একটি বার্তা দিন।

আমাদের তাৎক্ষণিক ও স্থায়ী পদক্ষেপসমূহ

আপনার বার্তা পাওয়া মাত্রই আমরা নিচের বিষয়গুলো নিশ্চিত করি:

  • দ্রুত পোস্ট অপসারণ (২৪ ঘণ্টার মধ্যে): রিপোর্ট পাওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে উক্ত পোস্টটি আমাদের ওয়েবসাইট ও অ্যাপ থেকে সম্পূর্ণ সরিয়ে ফেলা হবে।
  • স্থায়ী নম্বর সুরক্ষা (Restricted List): আপনার অনিচ্ছা সত্ত্বে ভবিষ্যতে যাতে আর কখনোই আপনার নম্বর দিয়ে কোনো পোস্ট প্রকাশিত না হতে পারে, সেজন্য আপনার ফোন নম্বরটি আমাদের প্ল্যাটফর্মের "সুরক্ষিত ডাটাবেজে" অন্তর্ভুক্ত করে রাখা হবে। ফলে অন্য কেউ চাইলেও এই নম্বরে আর পোস্ট করতে পারবে না।
  • দায়ী এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা: যদি আমাদের কোনো মাঠপর্যায়ের এজেন্ট আপনার স্পষ্ট অনুমতি ছাড়া পোস্টটি করে থাকে, তবে আমাদের অভ্যন্তরীণ নীতি অনুযায়ী উক্ত এজেন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফিল্ড এজেন্টদের ভূমিকা ও উদ্দেশ্য

বাড়িওয়ালাদের সুবিধার্থে এবং সাধারণ ভাড়াটিয়াদের বাসা খোঁজার সুবিধার্থে আমাদের কিছু প্রতিনিধি কাজ করেন। তারা মূলত কোনো বাসা খালি হলে বাড়িওয়ালাদের সহযোগিতা করার উদ্দেশ্যে এবং তথ্য খোঁজার ঝক্কি কমাতে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। আমাদের এজেন্টদের মূল কাজই হলো সাধারণ মানুষকে সাহায্য করা। কিন্তু এর মাঝেও যদি কোনো এজেন্টের অসাবধানতার কারণে আপনার কোনো অসন্তুষ্টি তৈরি হয়, তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং তা সংশোধনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


Copyright, Content Removal & Property Owner Protection Policy

At THE TOLET, we hold the privacy, consent, and convenience of every property owner in the highest regard. Our mission is to bridge the gap between homeowners and potential tenants while making the home-finding journey seamless and reliable for everyone.

What to do if your property is listed without your consent?

If you discover that your property details or contact number have been listed on our platform without your explicit permission, please stay completely assured. Your trust is our top priority, and we are committed to fixing this immediately.

Simply drop us a short email at [email protected] with your name, phone number, and the listing URL or ID.

Our Immediate Guarantees & Action Plan

  • Prompt Removal Within 24 Hours: Upon receiving your request, we guarantee to completely remove or deactivate the listing from both our website and mobile app within 24 hours.
  • Permanent Number Protection: To ensure this never happens again, your phone number will be stored in our internal "Protected/Restricted List." This ensures that no unauthorized user or agent can ever publish a post using your number in the future.
  • Strict Action Against Responsible Agent: If any of our field collection agents published the listing without proper confirmation, we will take immediate disciplinary action against that representative according to our company compliance rules.

Why Our Field Agents Collect Information

We employ field representatives who gather available housing information purely to assist homeowners in finding suitable tenants faster and to save people from the hassle of hunting for homes on the street. Their primary goal is to help both homeowners and seekers. However, if an agent makes an unintended oversight regarding your property, we deeply apologize and stand ready to correct it right away.

Updated: January 2022