মাস্টার বেডরুমে ১টি সিট ভাড়া হবে
শুধুমাত্র ব্যাচেলর পুরুষ শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য।
পরিচ্ছন্ন, শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে মাস্টার বেডরুমের ১টি সিট ভাড়া দেওয়া হবে।
সিট ভাড়ার সঙ্গে যেসব সুবিধা অন্তর্ভুক্ত:
• অ্যাটাচড বাথরুম, ব্যালকনি ও জানালা।
• Carnival 60 Mbps Wi-Fi।
• বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল।
• মোটরসাইকেল পার্কিং চার্জ।
• CCTV নিরাপত্তা ও ময়লা ফেলার খরচ।
বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত সুবিধাগুলোর জন্য কোনো অতিরিক্ত বা গোপন চার্জ নেই। শুধু খাবার ও বুয়ার বিল আলাদা।
খাবার ও মিল সিস্টেম:
বাসায় নিয়মিত বুয়ার মাধ্যমে রান্নার ব্যবস্থা রয়েছে। খাবার গ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। কোনো নির্দিষ্ট মাসিক প্যাকেজ নেই; অ্যাপের মাধ্যমে হিসাব রাখা হয় এবং যতটি মিল খাবেন, শুধু ততটির বিল দিতে হবে। নিয়মিত মিল গ্রহণকারীদের জন্য সপ্তাহে একবার রুম পরিষ্কার করে দেওয়া হবে (ফ্রি)।
সিকিউরিটি ডিপোজিট ও বাসা ছাড়ার নিয়ম:
• বাসা ছাড়ার কমপক্ষে ২ মাস আগে লিখিত নোটিশ দিতে হবে।
• যথাযথ নোটিশ দিয়ে বাসা ছাড়লে ৫,৭৫০ টাকা সিকিউরিটি ডিপোজিট শেষ মাসের ভাড়ার সঙ্গে সমন্বয় হবে।
• কোনো বকেয়া বিল বা ভাড়াটিয়ার কারণে ক্ষয়ক্ষতি হলে তা জামানত থেকে কেটে নেওয়া হবে।
• নোটিশ ছাড়া বাসা ছাড়লে চুক্তির শর্ত অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
বাসার নিয়মাবলি:
• শুধুমাত্র ব্যাচেলর পুরুষ শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য।
• নারী অতিথি আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
• উচ্চ শব্দে গান বা লাউড মিউজিক বাজানো নিষেধ।
• যেকোনো ধরনের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ।
• বাসার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখতে হবে।
This is the popular page of this website