বাড়ি কেনা আর ভাড়া বাড়িতে থাকা—দুটিরই আছে সুবিধা-অসুবিধা। জীবনযাপন, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর নির্ভর করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জেনে নেয়া যাক কিছু সুবিধা-অসুবিধা:
বাড়ি কেনার সুবিধা:
১. নিজস্ব সম্পত্তি: বাড়ি কেনা মানেই নিজের একটি স্থায়ী ঠিকানা। কারও অনুমতি ছাড়াই সাজানো বা পরিবর্তন করা যায়।
২. বিনিয়োগ: বাড়ি কেনা একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। সময়ের সাথে সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়, যা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেয়।
৩. স্বাধীনতা: বাড়ি নিজের হলে নিয়মকানুনের বাধা থাকে না। ভাড়া বাড়ির মতো মালিকের ঝামেলা নেই।
বাড়ি কেনার অসুবিধা:
১. বড় বিনিয়োগ: বাড়ি কেনার জন্য মোটা অঙ্কের টাকা দরকার, যা সবার পক্ষে সহজ নয়।
২. রক্ষণাবেক্ষণ খরচ: নিজস্ব বাড়ির সব ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের।
৩. অস্থিরতা: কর্মক্ষেত্র পরিবর্তন বা যেকোনো জরুরি কারণে স্থান পরিবর্তন কঠিন।
ভাড়া বাড়ির সুবিধা:
১. সুবিধামত স্থানান্তর: চাকরি বা শিক্ষার প্রয়োজনে দ্রুত স্থান পরিবর্তন করা যায়।
২. দায়বদ্ধতা কম: রক্ষণাবেক্ষণ বা মেরামতের দায় মালিকের ওপর থাকে।
৩. আর্থিক চাপ কম : এককালীন বিশাল বিনিয়োগের দরকার নেই। মাসিক ভাড়ার মাধ্যমেই থাকা যায়।
ভাড়া বাড়ির অসুবিধা:
১. অস্থিরতা: বাড়িওয়ালার নিয়মের মধ্যে থাকতে হয়। যেকোনো সময় বাড়ি ছাড়তে হতে পারে।
২. আর্থিক ক্ষতি: দীর্ঘমেয়াদি হিসেবে ভাড়ার অর্থ বিনিয়োগের পরিবর্তে খরচ হয়।
৩. স্বাধীনতার অভাব: বাড়ি সাজানো বা পরিবর্তনে বাড়িওয়ালার অনুমতি লাগে।
বাড়ি কেনা ভালো নাকি ভাড়া বাড়িতে থাকা ভালো—এটি নির্ভর করে আর্থিক ক্ষমতা, জীবনধারা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর। স্থায়ীত্ব পছন্দ হলে বাড়ি কেনা উপযুক্ত, আর স্থানান্তরের প্রয়োজন হলে ভাড়া বাড়ি বেছে নেওয়া সঠিক।