বারান্দা মানেই শুধুই কাপড় শুকানোর জায়গা নয়। এটি হতে পারে আপনার ছোট্ট একটি কফি কর্নার, গাছপালায় ভরা শান্তির কোণ বা রাতের আকাশ দেখার এক নিরিবিলি স্থান। একটু যত্ন নিলেই বারান্দা হয়ে উঠতে পারে আপনার প্রিয় জায়গা। চলুন জেনে নিই, কীভাবে সাজানো যেতে পারে শখের বারান্দা।
সবুজের ছোঁয়া:
- বিভিন্ন ধরনের গাছ দিয়ে বারান্দাকে সবুজে ভরিয়ে তুলুন। ছোট ছোট ফুলের গাছ, লতানো গাছ বা পাতাবাহারী গাছ দিয়ে বারান্দাকে সুন্দর করে সাজাতে পারেন।
- ঝুলন্ত টবে গাছ লাগালে বারান্দায় জায়গাও বাঁচবে আবার দেখতেও সুন্দর লাগবে।
আরামদায়ক বসার ব্যবস্থা:
- বারান্দা ছোট হলেও ভাঁজ করা চেয়ার বা ছোট ম্যাট বসিয়ে আরামদায়ক একটি কর্নার বানিয়ে নিতে পারেন। চাইলে মেঝেতে কুশন বা ছোট কার্পেট রাখতে পারেন।
- ছোট টেবিল বা সাইড টেবিল রাখুন, যেখানে বই বা পানীয় রাখতে পারেন।
সুন্দর আলোর ব্যবস্থা:
- দিনের বেলা প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা রাখুন।
- সন্ধ্যার পর বারান্দাকে মায়াবী করে তুলতে ফেয়ারি লাইট, ল্যান্টার্ন বা ছোট এলইডি লাইট ব্যবহার করুন।
রঙের ব্যবহার
- হালকা ও নিউট্রাল রং যেমন সাদা, বেইজ বা পেস্টেল ব্যবহার করুন, যা বারান্দাকে প্রশস্ত ও স্বাচ্ছন্দ্যময় দেখাবে।
- কুশন, কার্পেট বা পর্দায় উজ্জ্বল রং যোগ করে চোখ ধাঁধানো পরিবেশ তৈরি করুন।
সাজসজ্জা:
- বারান্দার দেয়ালে ছোট পেইন্টিং, ওয়াল হ্যাঙ্গিং বা আয়না লাগাতে পারেন।
- বারান্দার এক কোণে ছোট একটি বুকশেলফ রেখে সেখানে আপনার পছন্দের বইগুলো সাজিয়ে রাখতে পারেন।
ছোট জলপ্রপাত বা ফোয়ারা
- যদি সম্ভব হয়, একটি ছোট জলপ্রপাত বা ফোয়ারা যোগ করুন, যা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা:
- বারান্দা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত গাছগুলোর যত্ন নিন।
- গাছের শুকনো পাতা, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন।