বাংলাদেশে বাসা ভাড়া খুঁজতে গেলে প্রথমেই যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো সময় ও খরচের অপচয়। রাস্তায় ঘুরে বেড়ানো, পোস্টার পড়া, দালালের ফাঁদে পড়া সব মিলিয়ে ভাড়াটিয়াদের জন্য বিষয়টা হয়ে দাঁড়ায় দুঃস্বপ্নের মতো। এই সমস্যার কার্যকর সমাধান হিসেবে এসেছে THE TOLET।
অনেকে জিজ্ঞেস করেন “THE TOLET কেন আগে টাকা নেয়?” বা “অর্ডার দিলে তারা আসলে কীভাবে বাসা খুঁজে দেয়?” এই উত্তরটা বিস্তারিতভাবে জানতে লিখাটি সম্পূর্ণ পড়তে পারেন।
THE TOLET যখন একটি অর্ডার পায়, তখনই টিম সেই অর্ডার নিয়ে কাজ শুরু করে।
ফোন কলে যোগাযোগ,
অফলাইনে রাস্তায় ঘুরে বাসা খোঁজা,
ডাটাবেস ও ওয়েবসাইটে মিল খোঁজা
এই প্রতিটি ধাপেই সময়, শ্রম ও খরচ লাগে। যদি অগ্রিম টাকা না নেওয়া হয়, তাহলে অনেকেই অর্ডার দিয়ে পরে নিজের মতো করে বাসা খুঁজে নেয়, এতে টিমের করা সমস্ত পরিশ্রম বৃথা যায়।
তাই অর্ডারটিকে সিরিয়াসলি নিতে এবং সার্ভিসটি যেন সঠিকভাবে চলতে পারে, এজন্যই অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয়।
👉 তবে ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো কারণে বাসা খুঁজে দেওয়া সম্ভব না হয়, তাহলে কোম্পানির পলিসি অনুযায়ী টাকা রিফান্ড করা হয় সিরিয়াল অনুসারে।
- না। THE TOLET বাড়িওয়ালা বা ভাড়াটিয়ার কাছ থেকে অতিরিক্ত কোনো কমিশন নেয় না।
THE TOLET শুধু ভাড়াটিয়ার জন্য বাসা খালি আছে কিনা সেটা নিশ্চিত করে এবং মালিকের তথ্য প্রদান করে। তারপর ভাড়াটিয়া আর মালিক নিজেরা কথা বলে ঠিক করেন। কোনো ধরনের কমিশন বা দালালি এখানে নেই।
👉 THE TOLET এর লক্ষ্য হচ্ছে একটি ব্রোকার-মুক্ত কমিউনিটি তৈরি করা।
একজন ইউজার অর্ডার দেওয়ার পর, তিনটি প্রধান ধাপে কাজ করা হয়:
কেউ অর্ডার করার পর ২৪ ঘন্টার মধ্যে (অফ ডে ছাড়া) THE TOLET টিম ফোন কলের মাধ্যমে করে বিস্তারিত বুঝে নেয়।
ভাড়াটিয়ার সুবিধার্থে আমরা তাদের দেওয়া চাহিদাগুলো পুনরায় যাচাই করে নেই। তবে মনে রাখা প্রয়োজন যে, অর্ডার কনফার্ম হওয়ার পর শুধুমাত্র লোকেশন, বাজেট এবং সময়সীমা (Deadline) সংক্রান্ত পরিবর্তনগুলোই আমরা গ্রহণ করি। মানসম্মত সেবা নিশ্চিত করতে এর বাইরের অন্য কোনো অতিরিক্ত চাহিদা বা পছন্দ আমরা গ্রহণ করি না।
তারপর অর্ডারটি চালু হয়ে যায় এবং রেগুলার ওয়েবসাইট চেকিং-এর লিস্টে যুক্ত হয়।
যদি কোনো বাড়িওয়ালা নতুন পোস্ট করেন যা ভাড়াটিয়ার চাহিদার সাথে মিলে যায়, সাথে সাথেই যাচাই করে ভাড়াটিয়াকে জানানো হয়।
THE TOLET শুধু অনলাইনে বসে থাকে না।
২০১৬ সাল থেকে গড়ে ওঠা একটি অফলাইন নেটওয়ার্ক আছে, যেখানে সাপোর্ট টিম বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় ঘুরে বাসা খোঁজেন।
অর্ডার আসার সাথে সাথেই অর্ডারের তথ্য তাদের কাছে পৌঁছে যায়।
তারা লোকেশনে গিয়ে খোঁজখবর নেন, বাসা খালি আছে কিনা যাচাই করেন।
চাহিদা অনুযায়ী বাসা পাওয়া গেলে, তথ্যটি সাথে সাথেই অফিস টিমের কাছে হস্তান্তর করেন।
অফিস টিম বাসার মালিকের সাথে কথা বলার পর যদি অর্ডারের চাহিদার সাথে মিল পায় তাহলে বাসার তথ্যটি ভাড়াটিয়াকে প্রদান করে।
এটাই THE TOLET-এর সবচেয়ে আলাদা ও শক্তিশালী দিক।
ওয়েবসাইটে একটি বিশেষ পেজ আছে Job Feed নামে।
সেখানে প্রতিটি অর্ডার পাবলিকলি শেয়ার করা হয়।
সাধারণ ব্যবহারকারীরাও চাইলে এগুলো দেখে বাসা খুঁজে দিতে পারে।
👉 যদি কেউ বাসার তথ্য চাহিদা অনুযাযী মিলিয়ে দিতে পারে, THE TOLET বাসার মালিকের সাথে কথা বলে বাসাটি ফাইনালাইজ করে এবং সেই ব্যবহারকারীকে ক্যাশ রিওয়ার্ড দেয়।
এর মানে আপনি চাইলে নিজেও বাসা খুঁজে দিয়ে আয় করতে পারবেন।
👉 এখানে গুরুত্বপূর্ণ বিষয়:
THE TOLET সর্বোচ্চ চেষ্টা করে ভাড়াটিয়ার চাহিদার সাথে অন্তত ৮০% মিল রেখে বাসা খুঁজে দেওয়ার। কারণ পছন্দের শেষ নেই, তবে আসল উদ্দেশ্য হলো ভাড়াটিয়ার চাহিদা পূরণ করা। তবে মনে রাখতে হবে,যদি কোনো ভাড়াটিয়া অর্ডার দেওয়ার আগেই বা অর্ডার চলাকালীন সময়ে এমন কোনো বাসা দেখে থাকেন, যেটি তার চাহিদার সাথে মেলে, কিন্তু তিনি সেটি ভাড়া নেননি, তাহলে সেই একই বাসা আমাদের পক্ষ থেকেও প্রস্তাব করা হতে পারে। কারণ আমাদের পক্ষে অবগত হওয়া সম্ভব নয় যে, ভাড়াটিয়া পূর্বে কোন কোন বাসা দেখে এসেছেন।
তিনটি প্রক্রিয়া দিয়েই যদি বাসা মেলানো সম্ভব না হয়, তখন কোম্পানি মাত্র ১০০ টাকা চার্জ রেখে বাকি টাকা রিফান্ড করে দেয়।
একা খুঁজলে অনেক কষ্টে হয়তো একটা বাসা পাবেন, কিন্তু THE TOLET-এর মাধ্যমে ৩টি আলাদা সিস্টেমে একসাথে খোঁজা হয়।
বিশাল অনলাইন-অফলাইন নেটওয়ার্ক কাজে লাগানো হয়।
কম খরচে সময় বাঁচিয়ে ঝামেলামুক্তভাবে বাসা খুঁজে পাওয়া যায়।
আর যদি না-ও পান, আপনার টাকাও সুরক্ষিত।
বাসা খোঁজার ঝামেলা এখন অতীত।
THE TOLET শুধু একটি ওয়েবসাইট বা অ্যাপ নয়, বরং একটি নির্ভরযোগ্য সিস্টেম যেখানে ভাড়াটিয়া ও মালিককে দালাল ছাড়া সরাসরি যুক্ত করা হয়।
আজই অর্ডার করুন 👉 কারণ আপনি যত দেরি করবেন, ততই উপযুক্ত বাসা অন্য কেউ নিয়ে নিতে পারে।
THE TOLET-এর সাথে থাকলে আপনার বাসা খোঁজার সম্ভাবনা সবসময়ই আগের চেয়ে অনেক বেশি।