বাড়ি খালি আছে কি না - এই বিষয়ে ঘোষণা

আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত প্রতিটি প্রপার্টির তথ্য মূলত মালিক বা পোস্টদাতা নিজ দায়িত্বে প্রদান করেন, তাই সব বাসা বাস্তবে এখনো খালি আছে কিনা তা আমাদের পক্ষে সবসময় নিশ্চিতভাবে জানা সম্ভব হয় না। সাধারণত একটি পোস্ট ততক্ষণ পর্যন্ত 'Available' দেখায় যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যবহারকারী ওই প্রপার্টি সম্পর্কে আমাদের কাছে Report করেন অথবা পোস্টদাতা নিজে সেটি আপডেট করেন। আমরা প্রতিটি রিপোর্ট গুরুত্বের সাথে যাচাই করি এবং বাসা ভাড়া হয়ে গেছে নিশ্চিত হলে দ্রুত সেই পোস্টটি সরিয়ে ফেলি। নতুন পোস্টগুলো আমরা সচল রাখি যেন বাড়িওয়ালারা সহজেই ভাড়াটিয়া খুঁজে পান। তাই প্রপার্টি আনলক করার আগে আমরা আপনাকে পোস্টের তারিখ দেখে নেওয়ার ও নিজ দায়িত্বে তথ্য যাচাই করার অনুরোধ করছি। তবে আপনার সুবিধার্থে আমাদের Credit Refund অপশনটি সবসময় চালু আছে, যদি কোনো আনলক করা প্রপার্টি খালি না পাওয়া যায়, তবে আপনি নিয়ম অনুযায়ী রিফান্ডের আবেদন করতে পারবেন।
আমাদের নিজস্ব কিছু অফিশিয়াল এজেন্ট রয়েছেন, যারা বাড়ির মালিকের অনুমতি নিয়ে খালি বাড়ির তথ্য সংগ্রহ করেন। আমরা সেসব তথ্য যাচাই করে ও পুনরায় রিভিউ করে প্রকাশ করার চেষ্টা করি। আমাদের এজেন্টরা বাড়ির মালিককে জানিয়ে দেন যেন বাড়িটি ভাড়া হয়ে গেলে আমাদের জানানো হয় বা পোস্টটি মুছে দেওয়া হয়। তবে কিছু মালিক পুরোনো পোস্ট রেখে দেন, যার ফলে অনেক সময় ভাড়াটিয়া পুরোনো পোস্ট আনলক করে সমস্যায় পড়েন এবং পরবর্তীতে ক্রেডিট রিফান্ড নিতে হয়।
তাই আমরা ব্যবহারকারীদের প্রতি অনুরোধ করছি সবসময় সর্বশেষ বা সাম্প্রতিক পোস্টগুলো দেখে আনলক করার জন্য, যাতে বিভ্রান্তির সম্ভাবনা কমে।
এছাড়া, যদি কোনো পোস্ট মালিকের অনুমতি ছাড়া প্রকাশ করা হয়ে থাকে, এবং সেটি প্রমাণিত হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করি।
আমাদের কোনো এজেন্ট বাড়ির মালিকের কাছ থেকে তথ্য সংগ্রহের বিনিময়ে কোনো আর্থিক লেনদেন করে না, তারা শুধুমাত্র তথ্য যাচাই ও সংগ্রহের দায়িত্ব পালন করে।


Property Availability Disclaimer

At THE TOLET, while we strive to provide accurate information, it is not always possible for us to definitively confirm if every property displayed on our website is still vacant. All property details are provided by the owners or posters under their own responsibility. Typically, a post remains listed as 'Available' until a user Reports it to us or the owner updates the status. We take every report seriously and investigate it; if we find that a property has already been rented out, we immediately mark it as Unavailable or remove the post. Our goal is to keep recent posts active so that homeowners can find tenants easily. Therefore, we kindly request users to check the Post Date and verify the details independently before unlocking a property or contacting the owner. For your peace of mind, our Credit Refund option is always available. If you unlock a property and find it is no longer vacant, you can apply for a refund according to our policy.
We also have our own official agents who collect information about available properties with the permission of the owners. We carefully review and verify these details before publishing them. Our agents also inform the owners to notify us once a property has been rented or to remove the post. However, some owners do not update or remove their listings after renting out, which may cause inconvenience for users who unlock such posts and later request a credit refund.
Therefore, we strongly recommend users to unlock only the most recent posts to minimize the chance of outdated information.
In addition, if it is proven that any post has been published without the owner’s permission, we take appropriate action in accordance with our policy.
Please note that our agents do not engage in any financial transactions with property owners for collecting or posting property information. Their sole responsibility is to collect and verify information transparently.

Updated: January 1, 2024