দেশের শীর্ষস্থানীয় হাউজ রেন্টাল প্ল্যাটফর্ম The Tolet-এর নেটওয়ার্ক আরও বড় করতে আমরা প্রতিটি এলাকায় কিছু উদ্যমী এবং পরিশ্রমী "Community Executive" খুঁজছি। আপনি কি আপনার এলাকার অলিগলি ভালো চেনেন এবং মানুষের সমস্যার সমাধান করতে পছন্দ করেন? তবে আজই আবেদন করুন!

📋 পদের নাম: Community Executive

📍 কর্মস্থল: নিজ এলাকা (ঢাকা ও ঢাকার বাইরে নির্দিষ্ট জোন ভিত্তিক)

👥 পদ সংখ্যা: ৫০ জন (ছেলে ও মেয়ে উভয়ের আবেদন গ্রহণযোগ্য)

🕒 কাজের ধরণ: পার্ট-টাইম / ফ্লেক্সিবল (মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে)

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬


🚀 মূল দায়িত্বসমূহ (Responsibilities):

  • Job Feed ফলো করা: আমাদের প্ল্যাটফর্মের 'Job Feed' সেকশনে কাস্টমারদের দেওয়া চাহিদাগুলো নিয়মিত চেক করা।

  • বাসা খুঁজে বের করা: কাস্টমারের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট এলাকায় সরাসরি গিয়ে (Field-work) টু-লেট বা খালি বাসার সন্ধান করা।

  • মালিকের সাথে যোগাযোগ: বাসার মালিকের সাথে কথা বলে ভাড়া, সুবিধা ও শর্তাবলী যাচাই করা এবং তথ্য সংগ্রহ করা।

  • সফল লিস্টিং: সংগৃহীত তথ্যগুলো আমাদের সিস্টেমে আপডেট করা যাতে গ্রাহক দ্রুত তার পছন্দের বাসা খুঁজে পায়।


🎯 আবেদন করার যোগ্যতা:

  • অবশ্যই স্মার্টফোন থাকতে হবে এবং ওয়েবসাইট-অ্যাপ এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।

  • মাঠে ঘুরে কাজ করার মানসিকতা: এটি কোনো ডেস্ক জব নয়, সরাসরি ফিল্ডে গিয়ে কাজ করতে হবে।

  • ধৈর্য ও চমৎকার কথা বলার দক্ষতা (Communication Skill)।

  • স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকা।


💰 সুযোগ-সুবিধা ও সম্মানী:

  • পারফরম্যান্স বেজড ইনকাম: প্রতিদিন একটি বাসার তথ্য দিয়ে মাসে সর্বনিন্ম ১৫,০০০ টাকা আয়ের সুযোগ। তাছাড়া একমাসে ৩০টি কাজ সম্পন্ন করতে পারলে ৩০০০ টাকা বোনাস।

  • ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার: আপনার পড়াশোনা বা অন্য কাজের কোনো ক্ষতি না করেই নিজের সুবিধামতো সময়ে কাজ করার সুযোগ।

  • ট্রেনিং: কাজ শুরু করার আগে বিশেষ ট্রেনিং প্রদান করা হবে।

  • ক্যারিয়ার সুযোগ: ভালো পারফর্মারদের জন্য পরবর্তীতে মূল টিমে স্থায়ী হওয়ার সুযোগ থাকবে।


📩 আবেদন পদ্ধতি:

👉 নিচের “Apply Now” বাটনে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করুন।