দুই রুমের বড় ফ্লাট, এই দুই রুমের মধ্যেই আপনি সব কিছু বসাতে পারবেন। পৃথক ডাইনিং ড্রইং রুম নেই তবে রুম গুলো অনেক বড় হওয়ায় প্রথম রুমেই এক বেড, এক ডাইনিং ড্রইং ও অন্যান্য মালামাল রাখা যাবে, আর মাষ্টার বেড রুম তো থাকছে। মাষ্টার বেডের সাথে সামনে একটা বড় বেলকনি আছে। দুই রুমের সাথে দুইটা পৃথক ওয়াশ রুম ( একটায় কমোড ও একটায় প্যান) লাগানো রয়েছে এবং দুই রুমের সাথে পৃথক দুই সেট বেসিন আয়না বিদেশী লাগানো রয়েছে। একটা রান্নাঘর, রান্না ঘরের ভিতরে খাবার পানির লাইন যুক্ত রয়েছে। গ্যারেজ, সিড়ি, রান্নাঘর, বেলকনি, রুমের মধ্যে সব জায়গায় টাইলস লাগানো। বাড়ির চার পাশে কোন বড় ভবন না থাকায় প্রচুর আলো বাতাস ও নিরি বিলি পরিবেশ। নিজস্ব সাব মারসিবল মেশিন স্থাপন করা তাই খাবার পানিসহ ২৪ ঘন্টা পানির সুবিধা, সর্বোক্ষন সি সি ক্যামেরায় সকলের গতিবিধি পর্যবেক্ষন, বাইক গ্যারেজ (ফ্রি) সুবিধা, সকল রুমে বিদ্যুৎ লাইট ফিটিংস করা, পোষ্ট পেইড বিদ্যুৎ মিটার, সুন্দর ছাদে ঘুরাঘুরি সুবিধা ও বাহিরে এস এস গেট এবং তাতে ২৪ ঘন্টা তালা লাগানোসহ নানা সুবিধা। নিচে গ্যারেজ ঘরে ও উপরে ছাদে পৃথক দুইটি ওয়াশ রুম রয়েছে যা প্রয়োজনমত সবাই ব্যবহার করতে পারে। বাসাটি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা অনাবাসিক শাখা, খুলনা এর পাশে। বাসা হতে শহরের সব জায়গায় কম খরচে যাতায়েত খুব সহজ হয়। ভাড়া ৬৫০০ টাকা ও পানির বিল ২০০ টাকা। ধন্যবাদ।
This is the popular page of this website