আগামী ১লা ডিসেম্বর ২০২৬ থেকে
চাকরিজীবী ব্যাচেলরদের জন্য একটি সুন্দর ও গোছানো ফ্ল্যাটে মাস্টার বেডরুম ০১ সিট ভাড়া হবে।
রুমের বিবরণ:
• মাস্টার বেডরুমে ২ সিট
• রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম ও বারান্দা রয়েছে।
• ৬ তলা ভবনের ৩য় তলায় অবস্থিত ফ্ল্যাট।
• ফ্ল্যাটে কোনো লিফট নেই।
• ফ্ল্যাটের সকলেই চাকরিজীবী।
বাসার বিশেষ সুবিধাসমূহ: খাবারের মিল সিস্টেম রয়েছে। ফিল্টার করা বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে, তাই পানি ফুটিয়ে খাওয়ার প্রয়োজন নেই। সার্বক্ষণিক গ্যাস ও পানির সুবিধা। ইন্টারনেটের সুব্যবস্থা।
ভাড়া ও অন্যান্য শর্তাবলি:
মাসিক রুম ভাড়া: সিট হিসাবে প্রতি সিট ভাড়া= ৫০০০/=
ভাড়ার মধ্যেই পানি বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল ও ময়লার বিল অন্তর্ভুক্ত। অর্থাৎ, এসব খাতে অতিরিক্ত কোনো খরচ নেই।
এককালীন সার্ভিস চার্জ: ৫০০ টাকা। (শুধুমাত্র ওঠার সময় দিতে হবে; এটি অফেরতযোগ্য।)
দুই মাসের অগ্রিম ভাড়া প্রদান করতে হবে।
প্রতি মাসের ৮ তারিখের মধ্যে মাসিক ভাড়া পরিশোধ করতে হবে।
This is the popular page of this website